Press ESC to close

ইসলামিক ফাউন্ডেশনের ২০২৬ রমজান ক্যালেন্ডারে কী পরিবর্তন এসেছে?

Post Updated at 27 Feb, 2026 – 4:10 PM

২০২৬ সালের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে, তা অন্যান্য বারের চেয়ে একটু ব্যতিক্রম। পূর্বে, সাহরি শেষ সময় এবং ফজরের আজানের মধ্যে ছয় মিনিটের ব্যবধান রাখা হতো সতর্কতার জন্য। তবে এই বছর থেকে তা পরিবর্তন করা হয়েছে।

২০২৬ সালে রমজান ক্যালেন্ডারে কী পরিবর্তন এসেছে?

এবার প্রতি জেলার জন্য আলাদা সময়সূচি দেওয়া হয়েছে। সুবহে সাদিকের সময়টাই যেহেতু সাহরির শেষ সময় এবং ফজরের ওয়াক্ত শুরুর সময়, আবার জেলার এক প্রান্তের সাথে আরেক প্রান্তের সুবহে সাদিকের সময়ের পার্থক্য রয়েছে। তাই প্রত্যেক জেলার পূর্ব প্রান্তের সময়কে ওই জেলার সাহরির শেষ সময় এবং পশ্চিম প্রান্তের সময়কে ফজরের আজানের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। উক্ত ক্যালেন্ডারে বেশির ভাগ ক্ষেত্রে সাহরির শেষ সময়ের ৩ মিনিট পর ফজরের আযানের সময় দেখানো হয়েছে।

তাই, সতর্ক থাকতে হবে যেন সাহরির শেষ সময়ের পরে খাওয়া না হয়, কারণ তাতে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফজরের আজানও নির্দিষ্ট সময়েই দিতে হবে।

সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন
আনসার হতে ক্লিক করুন

এই সময়সূচি অনুসারে সাহারি খাওয়া শেষ করুন এবং ফজরের আজান দিন।

মুসলিমস ডে অ্যাপে ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সময় দেখার সুযোগ রয়েছে। কিভাবে সেট করবেন সেটা দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন ২

ট্যাগ সমূহ

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৫,১৬৩,৪৬১

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন