
Post Updated at 21 Feb, 2026 – 7:17 PM
মুসলিমস ডে অ্যাপের সাপোর্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা নিয়ে যে, অন্য অ্যাপে সাহরির সময় একটা দেখাচ্ছে, মুসলিমস ডে’তে অন্যটা দেখাচ্ছে। কোনটা সঠিক? আরেকটা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন হলো: আমার এলাকার কোনো একটি প্রতিষ্ঠানের সাহরি ইফতারের সময়ের সাথে অ্যাপের সময় মিলে না কেন?
দুই অ্যাপের সাহরি ইফতারের সময় ২ রকম কেন?
নানা কারণেই বিভিন্ন অ্যাপের সময়সূচীতে পার্থক্য হতে পারে। এমন কি মুসলিমস ডে’র একই অ্যাপের সময় দুটি ফোনে ২ রকম হতে পারে। কারণ হলো অ্যাপের সেটিংস। একটি ফোনে হয়ত সেট করা হয়েছে সতর্কতামূলক সময় ৩ মিনিট। আরেকটা ফোনে কোনো সতর্কতামূলক সময় সেট করা হলো না। তাহলে একই মুসলিমস ডে অ্যাপে ২ রকম সময় দেখাবে।
তাই যে অ্যাপের সময়ের সাথেই মিলাই না কেন, সেটিংসগুলো একটু চেক করতে হবে। সেটিংস একই থাকলে ভিন্ন ভিন্ন অ্যাপেও কাছাকাছি বা একই সময় দেখাবে ইনশাআল্লাহ।
স্থানীয় ক্যালেন্ডারের সাথে সময় মিলে না কেন?
স্থানীয় ভাবে যে ক্যালেন্ডারগুলো প্রণয়ন করা হয় সেগুলো অনেক সময়েই ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুসরণ করা হয় না। আমরা গত কয়েক দিনে এরকম অনেকগুলো ক্যালেন্ডার দেখেছি। যেগুলোতে ৩ মিনিট সতর্কতামূলক সময় হিসাব করা হয়েছে। কিন্তু বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে কোনো সতর্কতামূলক সময় রাখা হয় না। অপর দিকে আপনি যদি অ্যাপে ইসলামিক ফাউন্ডেশনের সময় দেখার অপশন সেট করেন, তাহলে ঐ ক্যালেন্ডারের সাথে মিলবে না। ৩ মিনিটের পার্থক্য হবে।
এলাকার মসজিদের আযানের সাথে অ্যাপের সময় মিলে না কেন?
একই এলাকার পাশাপাশি মসজিদে দেখা যায় একেক রকম সময় অনুসরণ করে। কেউ ইসলামিক ফাউন্ডেশনের সাহরি ইফতারের ক্যালেন্ডার অনুসরণ করে। কোনো মসজিদে ৩ মিনিট সতর্কতামূলক সময় হাতে রাখে। কোনো মসজিদে ১ মিনিট। একই এলাকায় কাছাকাছি মসজিদের মাইক থেকে ভিন্ন ভিন্ন ঘোষনা আসার কথাও আমরা জেনেছি। প্রতিটি মসজিদের নিজস্ব কমিটি আছে। নিজ নিজ সুবিধা বা বুঝ মত হয়ত তারা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তাই একেক মসজিদের ঘোষনা একেক রকম হচ্ছে।
নানা রকম ক্যালেন্ডারের ক্ষেত্রে সমাধান
এই সংকট থেকে বের হয়ে আসার জন্য সকল মসজিদে ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুসরণের বিকল্প নাই।
তাই আপনি এত অপশনে বিভ্রান্ত না হয়ে মুসলিমস ডে অ্যাপ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সেটিংস চালু করুন। ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ক্যালেন্ডারের সাথে মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা। এরপর এটা অনুসরণ করুন। চারিদিকের এত অপশনে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নাই।

সেটিংস থেকে উপরের অপশনে যান। জেলা সিলেক্ট না করা থাকলে জেলা সিলেক্ট করুন। এরপর অপশনটিকে চালু করে নিন।
ভিডিওর মাধ্যমে সেটিংসটি সম্পর্কে জানতে এই শর্ট ভিডিওটি দেখতে পারেন: https://youtube.com/shorts/eH66KSSVBAA
ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলার অফিসিয়াল ক্যালেন্ডার পেতে ক্লিক করুন এখানে।
এছাড়াও যে কোনো সমস্যায় নক দিতে পারেন আমাদের সাপোর্টে। জাযাকাল্লাহু খাইর।
Comments (4)
Rakibul Chowdhurysays:
February 22, 2026 at 2:00 AMvery Nice…
Atiksays:
February 22, 2026 at 2:54 PMAlhamdulillah everything is ok Muslim day Apps very interesting Apps ❤️
Jesmin Khatunsays:
February 23, 2026 at 5:59 AMসেহরি করতে উঠতে পারিনি কিন্তু রোজা রেখেছি রোজা পালন হবে
মাওলানা শিব্বীর আহমদsays:
March 8, 2026 at 11:14 PMহবে।