Press ESC to close

মোহরানার যাকাত

Post Updated at 16 Mar, 2026 – 12:06 PM

স্ত্রীর মোহরানা যতটুকু বাকি রয়ে গেছে, তা স্বামীর ওপর একটি ঋণ। কিন্তু যাকাত হিসাবের সময় অন্যান্য ঋণের মতো এ বকেয়া মোহরানার টাকা যাকাতের হিসাব থেকে বাদ দেয়া যাবে না। আবার স্ত্রীও এ টাকা হাতে পাওয়ার আগে তার ওপর এর যাকাত ফরয হবে না। যখন টাকা হাতে পাবেন, তখন থেকে স্বাভাবিকভাবে যাকাত আদায় করতে হবে। যদি তিনি আগে থেকেই নেসাবের মালিক হয়ে থাকেন, তাহলে এখন হাতে পাওয়া এ মোহরানার টাকা আগের নেসাবের সঙ্গে যুক্ত হবে এবং যখন তিনি যাকাতের হিসাব করেন, তখন এ টাকাও হিসাব করে যাকাত আদায় করবেন।

আর যদি আগে থেকে নেসাবের মালিক না হয়ে থাকেন এবং মোহরানার টাকা পাওয়ার পর নেসাবের মালিক হয়ে যান, তাহলে এখন থেকে যাকাতের বছর গণনা শুরু হবে এবং বছর পূর্ণ হওয়ার পর যাকাত আদায় করতে হবে। উল্লেখ্য, কোনো ওযর ছাড়া মোহরানা আদায়ে বিলম্ব করা অন্যায়। -রদ্দুল মুহতার ২/২৬১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন ২

ট্যাগ সমূহ

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৫,১৬৩,৬৮৪

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন