
Post Updated at 27 Feb, 2026 – 10:43 PM
হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমাদের অ্যাপে দেখানো সময়ের মাঝে কোথাও ২-১ মিনিটের পার্থক্য দেখা যেতে পারে।
আপনি যদি ঢাকার সময় অনুযায়ী ইফতারের অর্থাৎ সূর্যাস্তের সময় জানতে চান তাহলে একটা জিনিস চিন্তা করেন। সাভারও ঢাকা জেলায় পড়ে, ডেমরাও ঢাকা জেলায় পড়ে। দুই জায়গার মধ্যে ৩০-৪০ কিলোমিটারের পার্থক্য। ইসলামিক ফাউন্ডেশন তাদের সময়ের সাথে সতর্কতামূলক কিছু সময় যোগ-বিয়োগ করে থাকে এই পার্থক্যের কারণে।
কিন্তু আপনি যদি আমাদের অ্যাপের GPS system টা ব্যবহার করেন, তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। এক্সাক্ট ঐ স্থানের জন্যেই আপনাকে সময় দেখানো হবে। যেহেতু আমরা সেকেন্ড সহ নামাজের সময় দেখাই না। সেক্ষেত্রে হয়ত অনেক সময় পার্থক্যটা আপনি বুঝতে পারবেন না। তাই আপনি আল্লাহর উপর ভরসা করে আমাদের অ্যাপের সময় অনুসরণ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি সঠিক সময়ই পাবেন।
এরপরেও বাংলাদেশের জন্য রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখার একটা অপশন রেখেছি। আপনি চাইলে রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময় অনুযায়ী সাহরি ও ইফতারের সময় দেখতে পাবেন।
Comments (2)
Shantosays:
March 14, 2026 at 6:06 PMআপনাদের অ্যাপে সেহরি ও ইফতারের সতর্কতামূলক সময় সেট করা যায়। আচ্ছা অন্যান্য ওয়াক্ত যেমন আছর ,জোহর, এশা এগুলোর সতর্কতামূলক সময়সেট করা যায় নাকি নিজেকেই সতর্কতামূলক সময় ধরে নিতে হবে।
Muslims Day Desksays:
March 15, 2026 at 2:05 PMঅ্যাপে ওয়াক্তের ক্ষেত্রে সতর্কতা সেট করার অপশন নাই। যে সময় দেখানো হয় সেটার সাথে ৫ মিনিট যোগ বিয়োগ করে নিলে নিরাপদ হবে ইনশাআল্লাহ।