
Post Updated at 13 Jan, 2026 – 10:39 PM
কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দেয়। তাদের ধর্ম বিশ্বাসের সাথে মুসলিমদের আকিদা ও বিশ্বাসে রয়েছে অসংখ্য পার্থক্য। তারা নিজেদেরকে মুসলিম নাম দিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাদের ভ্রান্ত বিশ্বাসকে ছড়িয়ে দিচ্ছে। সরলমনা মুসলিমদের অনেকেই তাদের বিশ্বাস ধারণ করে ঈমানহারা হচ্ছেন।
কাদিয়ানীরা যে সকল কারণে কাফের
অনেকগুলো আকিদা বিশ্বাসের কারণেই কাদিয়ানী সম্প্রদায় মুসলিম নয়, কাফের। সে সকল কারণগুলোর মাঝে কয়েকটি নিচে তুলে ধরা হলো:
- কাদিয়ানীরা ইসলাম ত্যাগ করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর ওপর ঈমান এনে নতুন ধর্ম গ্রহণ করেছে। তারা নিজেরাই স্বীকার করে: “তাদের ইসলাম আলাদা, আমাদের ইসলাম আলাদা”।
- খতমে নবুওত অস্বীকার করে এই ধর্মের অনুসরীরা মির্যা কাদিয়ানীকে নবী-রাসূল মানে।
- মির্যা নিজেকে স্বয়ং মুহাম্মাদ রাসূলুল্লাহ (সা.)-এর দ্বিতীয় আগমন দাবি করে।
- বিশ্বনবী (সা.)-কে অপমান করে নিজেকে তাঁর চেয়ে শ্রেষ্ঠ, খাতামুন্নাবিয়্যীন ও রাহমাতুল্লিল আলামীন বলে দাবি করে।
- কালিমা তাইয়্যিবার অর্থ বিকৃত করে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” বলতে মির্যাকে বোঝায়।
- হযরত ঈসা (আ.)-কে মিথ্যাবাদী, মদ্যপায়ী, চরিত্রহীন ইত্যাদি জঘন্য অপবাদ দেয় এবং নিজেকে তাঁর চেয়ে শ্রেষ্ঠ বলে।
- মির্যাকে না মানলে নাজাত নেই বলে বিশ্বের সকল মুসলমানকে কাফের ফতোয়া দেয়; তাদের পেছনে নামাজ, জানাযা হারাম মনে করে।
খতমে নবুওত অস্বীকার করাই সুস্পষ্ট কুফর। এর সাথে রাসূল (সা.) ও অন্যান্য নবীগণের প্রতি অবমাননা, কালিমা-কুরআনের অপব্যাখ্যা যোগ করে কাদিয়ানী সম্প্রদায় স্পষ্টভাবে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছে। তাদের নিজেদের বই-পুস্তক, মির্যা ও তাঁর খলিফাদের বক্তব্যই এর প্রমাণ।
কাদিয়ানী মতবাদ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন
- কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার কারণ – মাসিক আলকাউসার
- কাদিয়ানী এবং অন্যান্য কাফেরের মধ্যে পার্থক্য – মাওলানা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানবী রাহ.
- কাদিয়ানী মতবাদ : নবুওতে মুহাম্মদীর প্রতি এক প্রকাশ্য বিদ্রোহ
- কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় – শায়খ মনযুর নুমানী রহ. (বই রিভিউ)
- কাদিয়ানী সম্প্রদায় যে কারণে মুসলমান না – আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম (বই রিভিউ)
Comments (3)
Farhin Sultana Nehasays:
March 22, 2026 at 6:58 PMএই মুসলিম এপে এড না চালালে ভালো হয় কারণ এটা শিখনীয় এ্যাপ এড চালানোর এ্যাপ নয় বরং এড চালাতে হলে অন্য এপ বানাতে পারেন। মুসলমান হিসেবে এটা আপনাদের জানার উচিত।
Muslims Day Desksays:
April 18, 2026 at 4:43 PMমুসলিমস ডে অ্যাপের পিছনে প্রায় ১৫ জনের একটা টিম কাজ করেন। টিমের খরচ নির্বাহের জন্য বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। আপনি চাইলে খুব সহজেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে বিজ্ঞাপনমুক্ত অ্যাপ ব্যবহার করতে পারেন।
সুবর্ণাsays:
March 26, 2026 at 8:00 PMআস সালামু আলাইকুম !
আমি একজন জেনারেল পড়ুয়া! দীন ইসলামের ব্যাপারে এত দিন বলতে গেলে গাফেল ছিলাম! পরীক্ষার শেষে যখন সময় পেলাম তখন বুজলাম আমি যা করছি টা মূর্খতা! আল্লাহ কে ভুলে গেছি আমি ! ধীরে ধীরে ইসলাম সম্পর্কে জানতে শুরু করলাম! শুদ্ধ কুরআন তিলাওয়াত শিখলাম ইউটিউব এ ক্লাস দেখে আলহামদুলিল্লাহ! জানিনা কতটুকু শিখতে পেরেছি কিন্তু চেষ্টা করতেছি..! কিছুদিন ভালোই ছিলাম জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম.! তারপর আবার হেদায়েত পথ থেকে সরে গেলাম .. আমার রিয়ালাইজেশন হয় যে ঠিক করতেসিনা নামাজ কাযা করে ফেলি আমার খারাপ লাগে কিন্তু আমার নফস এর সাথে পেরে উঠি না.! তার পর আবার কিছুদিন ভালোই প্র্যাকটিস করি আবার ছিটকে পড়ে যায়.. আমি কি করবো? এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তের নামাজ কাযা করে ফেলি..আমাকে কি আল্লাহ মাফ করবেন? আমার মনে হয় পৃথিবীর নিকৃষ্ট পাপী আমি । কি করতেছি আমি জানিনা!