
Post Updated at 24 Feb, 2023 – 4:33 PM
কিছু বিষয় এমন, অনেকে মনে করেন, এগুলোর কারণে ওজু ভেঙে যাবে। আসলে এতে ওজু ভাঙবে না। এমন কিছু কারণঃ
১. ওজু করার পর সন্তানকে বুকের দুধ খাওয়ালে কিংবা দুধ নিংড়িয়ে বের করলে।
২. লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৩. ওজু করার পর হাত-পায়ের নখ কাটলে।
৪. বিড়ি-সিগারেট ইত্যাদি খেলে।
৫. সতরের পুরোটা কিংবা আংশিক খুলে গেলে।
৬. কোনো কারণে অন্য কারও লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৭. ওজু করার পর নখ-চুল কাটলে।
৮. হাত-পা বা শরীরের অন্য কোনো জায়গার চামড়া কাটলে, উঠিয়ে ফেললে কিংবা উপড়িয়ে ফেললে (যদি এতে রক্ত বের না হয়)।
৯. নাক বা চোখ দিয়ে পানি পড়লে।
Comments (10)
মোঃ ওমর ফারুকsays:
August 8, 2023 at 10:51 AMনং৪ বিড়ি সিগারেট উল্লেখ না করে কোন খাবার খেলে বলা যেতে পারত আমার মনে হয়
Muslims Day Desksays:
August 8, 2023 at 3:03 PMএই পোস্টটিতে উল্লেখ করা হয়েছে এমন কারণগুলো যেগুলোর কারণে অযু ভাঙে না, কিন্তু লোকজন মনে করেন অযু ভেঙে যায়। “কোনো খাবার খেলে” অযু ভাঙে আমাদের সমাজে এরকম কথা প্রচলিত নাই। কিন্তু বিড়ি-সিগারেট খেলে অযু ভেঙে যায় এটা সমাজে প্রচলিত আছে। যেমন প্রচলিত আছে যে, “হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভাঙে”। এটাও এই পোস্টে উল্লেখ আছে। তাই মনে হচ্ছে ৪ নং পয়েন্টটি যেভাবে আছে সেভাবেই যথার্থ।
আশা করি বুঝাতে পেরেছি।
Md Sajjad Hosensays:
August 8, 2023 at 3:38 PMThank for information
মোঃ মাইনুল আবেদীন চৌধুরীsays:
August 9, 2023 at 10:23 AMআলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম ৷
Jiaul Rahamansays:
October 21, 2023 at 4:13 PMআমি মুসলিমডে কে জানাই ধন্যবাদ
Soniasays:
October 24, 2025 at 10:05 AMMasaAllah.vlobkichu janlam Alhamdulillah
muslimahsays:
October 31, 2025 at 4:06 PMমেয়েরা সালাতে যেভাবে পর্দা করে সেভাবে পর্দা না করলে,অর্থাৎ চুল খোলা থকলে কি ওযু চলে যায়?
মাওলানা শিব্বীর আহমদsays:
November 4, 2025 at 2:33 PMনা, চুল খোলা রাখা ওযু ভাঙার কারণ নয়।
Mohammad Mehedi Hasansays:
December 23, 2025 at 6:58 AMতারমানে কি বিরি সিগারেট খাওয়া হালাল! !!!
🤬🤬
Muslims Day Desksays:
December 25, 2025 at 3:36 PMবিড়ি সিগারেট খাওয়া হালাল – এরকম কথা তো পোস্টে বলা নাই। বিড়ি সিগারেট খাওয়া গুনাহের কাজ এতে সন্দেহ নাই। কিন্তু গুনাহের কাজ করলেই কি ওজু ভঙ্গ হবে? কেউ একজন ওজু করে মিথ্যা কথা বললো। তাহলে কি তার ওজু ভাঙবে? আপনি নিশ্চয় বলবেন যে তার ওজু ভাঙবে না। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় মিথ্যা বলা কি হালাল?
কেউ ওজু করে ঘুষ খেলো, সুদী কারবার করলো, কেউ চুরি করলো। তাহলে কি ওজু ভাঙবে? ওজু না ভাঙলে, এই কাজগুলো কি হালাল?
ওজু ভাঙা না ভাঙার সাথে হালাল হারামের সম্পর্ক কী? কেউ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গেলো। মলমূত্র ত্যাগ করলো। এতে তার ওজু ভাঙলো। এখন কি বলা হবে এই মলমূত্র ত্যাগ করার কাজটি হালাল হয় নি?
ওজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ রয়েছে। সেগুলো ঘটলেই ওজু ভঙ্গ হয়। আশা করি বুঝাতে পেরেছি।