Press ESC to close

ইফতারে স্বাস্থ্যকর খাবার নির্বাচন ও পুষ্টি পরামর্শ

Post Updated at 8 Feb, 2026 – 7:22 PM

রমজান মাসে বিকেল থেকেই ইফতারের জন্য নানা রকম খাবারের প্রস্তুতি শুরু হয়। রাস্তাঘাট, ফুটপাত ও বাজারে বিভিন্ন ধরনের ইফতারি বিক্রি হয়। এর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিম, জিলাপি এবং নানা ধরনের ফলের রস ও শরবত।

তবে এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত তা যাচাই করা প্রয়োজন। ভেজাল তেল, কৃত্রিম রং এবং অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অস্বাস্থ্যকর খাবার থেকে পেটের পীড়াও হতে পারে। সুস্থ থাকার জন্য বাইরের খোলা খাবার এড়িয়ে ঘরে তৈরি ইফতারি খাওয়া উত্তম।

মিষ্টি খাবারের গুরুত্ব

সারাদিন উপবাসের পর শরীর দ্রুত শক্তি খোঁজে। খেজুরের গ্লুকোজ অত্যন্ত দ্রুত শরীরে শোষিত হয়ে শক্তি যোগায়। এছাড়াও পরিমিত অন্যান্য মিষ্টি খাবার বা অন্যান্য ফল খাওয়া যেতে পারে।

ফলের উপকারিতা

মিষ্টি ফলে রয়েছে ফ্রুক্টোজ যা শক্তি দেয়। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ পদার্থ। ফল খেলে শরীর পায় ভিটামিন, শক্তি, খনিজ এবং আঁশ। পেঁপে, কলা, আম সহ সকল ফলই কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। স্বাস্থ্যবান রোজাদারদের জন্য ইফতারে থাকতে পারে খেজুর, বিশুদ্ধ শরবত, শসা, ছোলা এবং কেমিকেলমুক্ত মৌসুমি ফল। ফলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই সাধ্য অনুযায়ী বেশি করে ফল খাওয়া উচিত।

সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন
আনসার হতে ক্লিক করুন

জনপ্রিয় ইফতারি খাবার

চিড়া ও দই: ইফতারের পর অনেকে চিড়া ও দই খান। এই খাবার পেট ঠান্ডা রাখে এবং সহজে হজম হয়। চিড়া অম্লত্ব কমায় এবং দই অত্যন্ত সহজপাচ্য। তাই চিড়া, কলা ও দই একটি স্বাস্থ্যকর ইফতার মেনু।

হালিম: হালিম একটি পুষ্টিকর খাবার যা প্রোটিনের চাহিদা পূরণ করে। তবে বিভিন্ন ডাল দিয়ে রান্না হওয়ায় এবং অতিরিক্ত মসলা ব্যবহার করলে হজমে সমস্যা হতে পারে। নিজের শারীরিক অবস্থা বুঝে পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

ছোলা-মুড়ি: ছোলা-মুড়ি খাওয়া যেতে পারে তবে ছোলায় অতিরিক্ত মসলা দিলে তা হজমে সমস্যা করতে পারে। মুড়ি স্বাস্থ্যকর এবং বুক জ্বালা ও অম্লত্ব কমায়।
ঘরে তৈরি নুডুলসও খেতে পারেন। তবে বেশি ভাজাপোড়া, তেহারি ও হালিম এড়িয়ে চলা ভালো কারণ এগুলো বদহজমের কারণ হতে পারে।

গ্রীষ্মকালে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা অত্যন্ত জরুরি। ইশা ও তারাবির নামাজের পর পরিমিত পরিমাণে ভাত, মাছ বা মুরগির মাংস, ডাল ও সবজি খাওয়া যেতে পারে।

সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন
সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন

Comments (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন ২

ট্যাগ সমূহ

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৫,১৭৪,০০২

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন