Press ESC to close

জানাজার নামাজের দুআ ও নিয়ম

Post Updated at 27 Sep, 2023 – 3:36 PM

জানাজার নামাজ ফরজে কিফায়া। অন্যান্য নামাজের বাইরে যে ফরজগুলো রয়েছে, সেগুলো জানাজার নামাজেও ফরজ। যেমন, শরীর কাপড় ও জায়গার পবিত্রতা, নিয়ত করা, কিবলামুখী হওয়া। তবে নামাজের ভেতরে কেরাত-রুকু-সিজদা জানাজার নামাজে ফরজ নয়। এখানে ফরজ দুটি- এক. চার তাকবীর বলা, দুই. দাঁড়িয়ে নামাজ আদায় করা। ওজর ছাড়া বসে বসে জানাজার নামাজ আদায় করলে তা সহীহ হবে না।

জানাজার নামাজের নিয়ম

জানাজার নামাজের কাজগুলো ক্রমানুসারে নিচে তুলে ধরা হলো :

১। নিয়ত করা

যে কোনো নামাজের মতো জানাজার নামাজের আগেও নিয়ত করতে হবে। মনে মনে নিয়ত করাই যথেষ্ট। মুখে উচ্চারণ করে নিয়তের আরবি বা বাংলা বাক্য “পড়া” জরুরি নয়। মনে মনে এই ইন্টেনশন থাকাই যথেষ্ট যে জানাজার নামাজ পড়ছি।

২। প্রথম তাকবীর (তাকবীরে তাহরিমা) বলা (ফরজ)

“আল্লাহু আকবার” বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধা। এই তাকবীর বলা ইমাম ও মুক্তাদি সকলের উপরই ফরজ।

সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন
আনসার হতে ক্লিক করুন

৩। সানা পড়া (সুন্নাহ)

অন্যান্য নামাজের শুরুতে যে সানা পড়া হয় সেটিই এখানে পড়া যাবে। দুআ সেকশনের শুরুতে সানা এর দুআটি পাওয়া যাবে।

৪। দ্বিতীয় তাকবীর বলা (ফরজ)

সানা পড়ার পর “আল্লাহু আকবার” বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ। এই তাকবীর বলার সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না। হাত বাঁধা অবস্থাতেই এই তাকবীর বলতে হবে।

৫। দরুদ শরীফ পড়া (সুন্নাহ)

দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া সুন্নাহ। অন্যান্য নামাজের শেষ বৈঠকে যে দরুদে ইবরাহীম পড়া হয় এখানে সেটি পড়লেই হবে।

৬। তৃতীয় তাকবীর বলা (ফরজ)

দরুদ শরীফ পড়ার পর “আল্লাহু আকবার” বলতে হবে। এই তাকবীর বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ। এ সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না। হাত বাঁধা অবস্থাতেই তাকবীর বলতে হবে।

সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন
সাদকায়ে জারিয়ায় অংশ নিতে ক্লিক করুন

৭। মৃত ব্যক্তির জন্য দুআ করা (সুন্নাহ)

তৃতীয় তাকবীরের পর মাইয়্যেতের জন্য দুআ করা সুন্নাহ। দুআগুলো এই লেখার শেষে যোগ করা আছে।

৮। চতুর্থ তাকবীর বলা (ফরজ)

মাইয়্যেতের জন্য দুআ করার পর “আল্লাহু আকবার” বলতে হবে। এই তাকবীর বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ। এ সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না। হাত বাঁধা অবস্থাতেই তাকবীর বলতে হবে।

৯। সালাম ফিরানো

চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাতে হবে। সালাম ফিরানোর মাধ্যমেই জানাজার নামাজ শেষ হবে। সালাম ফিরানোর ক্ষেত্রে তিনটি পদ্ধতি রয়েছে।

(ক) হাত বাঁধা অবস্থায় দুই দিকে সালাম ফিরানোর পর হাত ছাড়া।

(খ) দুই হাত ছেড়ে দিয়ে দুই দিকে সালাম ফিরানো।

(গ) ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়া, এরপর বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়া।

উপরের তিনটি পদ্ধতির মধ্যে প্রথম দুইটি পদ্ধতি অধিকতর বিশুদ্ধ। তাই আমাদের উচিত হবে তৃতীয় পদ্ধতিতে সালাম না ফিরিয়ে প্রথম দুই পদ্ধতির কোনো একটি বেছে নেয়া। প্রথম পদ্ধতিটি অনেক আলেম এবং আমাদের কাছে বেশি গ্রহনযোগ্য মনে হয়েছে।

জানাজার নামাজের দুয়া

জানাজার নামাজে মাইয়্যেতের জন্য বেশ কিছু দুআ রয়েছে। সেখান থেকে কয়েকটি দুআ নিচে তুলে ধরা হলো।

প্রাপ্তবয়ষ্ক পুরুষ ও নারী উভয়ের জন্য জানাজার দুআ

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ، اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ

অর্থঃ হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ-নারী, এবং উপস্থিত-অনুপস্থিত সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখুন এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দিবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন। হে আল্লাহ! এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।

(আবু দাউদ ৩২০১)

নাবালক শিশুর জানার নামাজের দুআ

اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطاً، وَسَلَفاً، وَأَجْراً

অর্থঃ হে আল্লাহ, আমাদের জন্য তাকে অগ্রগামী প্রতিনিধি, অগ্রিম পূণ্য এবং সওয়াব হিসেবে নির্ধারণ করে দিন।

(সহীহ বুখারীর ১৩৩৫ নং হাদীসের পূর্বে এই দুআটি সনদ উল্লেখ করা ছাড়া বর্ণনা করা হয়েছে। অধ্যায়ঃ ২৩/৬৫)

নারী, পুরুষ, শিশু – সকলের জন্য একটি কমন জানাজার দুআ

উপরের দুআগুলো মুখস্থ না থাকলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলের জানাজায় নিচের দুআটি পড়া যেতে পারে:

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

অর্থঃ হে আল্লাহ! আপনি মু’মিন নারী-পুরুষদের ক্ষমা করে দিন

উপরে উল্লেখিত পদ্ধতিটি হানাফী ফিকহ অনুযায়ী লিখিত। আপনি অন্য ফিকহী মাজহাবের অনুসারী হলে আপনার মাজহাবের আলেমদের থেকে জানাজার পদ্ধতি জেনে নিতে পারেন।

Comments (35)

  • Masum.says:

    August 15, 2025 at 12:31 AM

    মাশা আল্লাহ, আগে জানাজার বিষয়ে পরিপূর্ণ ভাবে জানতামনা,কিন্তু মাহফিল এ্যাপ এর মাধ্যমে খুবই সুন্দর ভাবে তা জানা গেলো।ধন্যবাদ সবাইকে।জাজাকাল্লাহ খাইর।

  • মোহাম্মদ রাহাতsays:

    August 16, 2025 at 3:45 PM

    ভাই সূরা ফাতিহা পড়া কি লাগবে ? এই সালাতে ?

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      August 21, 2025 at 7:41 PM

      জানাযার নামাযে কোনো কেরাত নেই। আমাদের সমাজে জানাযার নামাযে প্রথম তাকবিরের পর সানা পড়া হয়। এটা দলিল দ্বারা প্রমাণিত। একইভাবে অনেকে সূরা ফাতিহা পড়ার কথা বলেন। এটাও দলিল দ্বারা প্রমাণিত। তবে মনে রাখতে হবে, সূরা ফাতিহা যারা পড়তেন, তারা কেরাত হিসেবে নয়, একটা দুআ হিসেবে পড়তেন।

  • M Didarul Alam Mazumdersays:

    August 18, 2025 at 11:11 PM

    জানাজার নামাজ এর সালামের এই তিন নিয়ম আগে জানতাম না। এখন জেনে সন্তুষ্ট হলাম।

  • মো: রাকিবুল হাসান রাফিsays:

    August 20, 2025 at 2:24 PM

    সানা পড়া উত্তম নাকি সুরা ফাতিহা?

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      November 4, 2025 at 5:12 PM

      দুটিই পড়তে পারেন। তবে সূরা ফাতিহা পড়লেও তা কুরআনের একটি সুরা হিসেবে তেলাওয়াত করা যাবে না। বরং দুআ হিসেবে পড়তে হবে। কারণ জানাযার নামাযে কুরআন তেলাওয়াত করা যায় না।

  • Aminul Islamsays:

    August 21, 2025 at 6:45 AM

    ডিজিটাল প্লাটফর্মে মুসলিম উম্মাহের জন্য কাজ করায়,
    মহান আল্লাহ তায়ালা আপনাদের উত্তম জাযা দান করুন। আমিন

  • মামুনুর রশিদsays:

    August 22, 2025 at 5:58 AM

    ছানা পড়া স্থানে সুরা ফাতেহা পড়া যায় এটাই অধিকাংশ আলেমদের কাছে গ্রহণযোগ্য হাদিসে ছানা পড়ার কথা উল্লেখ নেই বরং হাদিসে এসেছে হামদ দিয়ে শুরু করতে হবে এরই ভিত্তিতে ইমাম আবু হানিফা থানার কথা উল্লেখ করেছে কিন্তু সুরা ফাতেহার ভিতরে প্রথম শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ হামদ দ্বারা শুরু হয়েছে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হবে সুতরাং জানাযার সালাতে সূরা ফাতেহা পড়াই উত্তম তবে এখানে বলা যে এটা কেরাত হিসেবে নয় দোয়া হিসেবেই পড়া

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      November 4, 2025 at 5:16 PM

      আসলে জানাযার নামাযে সূরা ফাতেহার কথাও হাদীসে নেই। হাদীসে যে বলা হয়েছে- সূরা ফাতিহা ছাড়া নামায হয় না, সেটা ‍রুকু-সিজদাসম্বলিত স্বাভাবিক নামাযের ক্ষেত্রে প্রযোজ্য। জানাযার নামাযের ক্ষেত্রেনয়। এ জন্যই এখানে সূরা ফাতেহা পড়লেও তা দুআ হিসেবে পড়তে হয়, কেরাত হিসেবে নয়।

  • মোঃ শফিউল আলমsays:

    September 22, 2025 at 6:11 AM

    মাশাআল্লাহ। অনেক সুন্দর ভাবে জানাজার নামাজ পড়ার নিয়ম ব্যাখ্যা করে দেওয়া হয়েছে।

  • Safiul Alamsays:

    September 22, 2025 at 6:18 AM

    যেকোনো দোয়ার বাংলায় সঠিক উচ্চারণ সহ দিয়ে দিলে বেশি উপকৃত হত। যারা আরবি ভালোভাবে বুঝতে না পারে বা অর্থ না জানে তাদের জন্য।

  • Md. Bilalsays:

    September 25, 2025 at 6:16 AM

    সমাজে পচলিত জানাযার দুয়াটি মৃত ব্যক্তির জন্য খাসভাবে নয়, মৃত ব্যক্তির জন্য খাস একটি জানাযার দুওয়া আছে, সেটিও দিলে সকলে দুওয়া টি মুখস্থ করে নিতে পারবে এবং জানাযায় পড়তে পারবে।

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      November 4, 2025 at 4:54 PM

      দুটি দুআই হাদীসে বর্নিত। যে কোনো একটি পড়লেই হবে। কেউ চাইলে উভয়টি পড়তে পারে।

  • রাইয়ানsays:

    October 28, 2025 at 8:55 PM

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া আমি হচ্ছি আপনাদের এখান থেকে যদি সবগুলা হাদিস ফেসবুকে বিভিন্ন গ্রুপে আর আমার আইডিতে পোস্ট করে মানুষের কাছে প্রচার করি আল্লাহকে খুশি করার জন্য তাহলে কি আপনি আমাকে পারমিশন দিবেন।

    • Muslims Day Desksays:

      October 29, 2025 at 11:33 AM

      জ্বি অবশ্যই! আপনি মুসলিমস ডে অ্যাপের রেফারেন্স দিয়ে যে কোনো জায়গায় আমাদের অ্যাপের কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন। এতে আরো বেশি মানুষ মুসলিমস ডে সম্পর্কে জানবে। তারা মুসলিমস ডে অ্যাপে থেকে দ্বীন শিখবে ও আমল করবে, ইনশাআল্লাহ আপনিও তার অংশ পাবেন। জাযাকাল্লাহু খাইর।

  • মুহ ফেরদৌস আলমsays:

    October 30, 2025 at 8:14 PM

    কপি করার সুযোগ থাকলে ভালো হতো। অন্য পেইজেও সঠিক জিনিস প্রচার করা যেতো।

    • Muslims Day Desksays:

      October 31, 2025 at 7:17 AM

      অন্য পেজে ব্লগের লিংক শেয়ার করতে পারেন। কপি করার সুযোগ রাখলে মানুষ নানা ভাবে এটার অপব্যবহার করে। তাই আপাতত বন্ধ রাখা হয়েছে।

  • মোঃ মিজানুর রহমানsays:

    November 14, 2025 at 4:46 AM

    অনেক সুন্দর করে বুঝানো হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া রইল

  • শেখ কামরুদ্দিন । পশ্চিমবঙ্গ ভারতsays:

    November 20, 2025 at 5:18 AM

    জানাজা নামাজ এর দোয়া বাংলায় উচ্চারণ পেলে উপকৃত হতাম ।

  • মোহাম্মদ কামাল উদ্দিনsays:

    November 20, 2025 at 9:21 AM

    আলহামদুলিল্লাহ জানাজার নামাজ নিয়মগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।
    এই নিয়ম আগে জানা ছিল না এখন জানতে পেরে খুব উপকৃত হয়েছে।

  • আবুল কাশেম ফজলুল হকsays:

    November 24, 2025 at 9:58 AM

    আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান

  • রাসেল ভাইsays:

    December 2, 2025 at 12:45 PM

    আলহামদুলিল্লাহ আগেই থেকেই বিষয়গুলো জানতাম। তবে আজকে আরেকটু ভালোভাবে জেনে নিলাম।
    ধন্যবাদ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন ২

ট্যাগ সমূহ

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৫,১৭৩,০৪০

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন