About Muslims Day

প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিমদেরকে আত্মবিশ্বাসের সাথে তাদের দ্বীন পালনে সহায়তা করা।

আমাদের গল্প

আলহামদুলিল্লাহ, ২০১৫ সাল থেকে আমরা মুসলিম উম্মাহর জন্য ইবাদতের একটি ডিজিটাল সঙ্গী তৈরিতে কাজ করে যাচ্ছি। প্রথমে "অ্যাপ অফ রামাদান" নামে চালু হলেও, বছরের পর বছর ধারাবাহিক আপডেটের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটি বর্তমানে "মুসলিমস ডে"-তে পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করা, যা বছরের প্রতিটি দিন ফজর থেকে রাত পর্যন্ত একজন মুসলিমের সকল ডিজিটাল প্রয়োজন পূরণ করবে।

২০২৫ সালে আমরা তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান কাহফ-এর সাথে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছি। এর মাধ্যমে বিশ্বব্যাপী দ্বীন প্রচারের এই মিশনটি আরো বেগবান হয়েছে। মুসলিমস ডে অ্যাপের কন্টেন্টগুলো কঠোর শরয়ী সম্পাদনার মাধ্যমে পাবলিশ হয়ে থাকে। সম্পাদনার দায়িত্বে আছেন মাওলানা শিব্বীর আহমাদ। শরয়ী উপদেষ্টা হিসাবে রয়েছেন ডক্টর মুফতি ইউসুফ সুলতান (হাফিজাহুল্লাহ)। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ-এর আকীদা অনুসরণ করি এবং শিরক ও বিদআত মুক্ত থেকে সুন্নাহর পুনর্জাগরণে সচেষ্ট রয়েছি।

6.6M+

বিশ্বব্যাপী ডাউনলোড

11

সেবার বছর

4.7

অ্যাপ স্টোর রেটিং

190+

দেশে সেবা প্রদান করা হচ্ছে

আমাদের মিশন ও ভিশন

ইসলামি মূল্যবোধে চালিত এবং টেকনোলোজির উন্নয়নে প্রতিশ্রুতিবব্ধ

আমাদের মিশন

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য এমন একটি অ্যাপ তৈরি করা, যা সহীহ দলিলভিত্তিক ও সহজে ব্যবহারযোগ্য। মডার্ন টেকনোলোজির সাথে ইসলামের মূল্যবোধের মাঝে সেতুবন্ধন তৈরি করা। যেন বিশ্বের প্রতিটি মুসলিমই টেকনোলোজি ব্যবহার করে আরো ভাল মুসলিম হতে পারেন।

আমাদের ভিশন

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য সবচেয়ে বিশ্বস্ত ও আস্থার প্রতীক হয়ে ওঠা। একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, যেখানে প্রযুক্তির মাধ্যমে নবীজির সুন্নাহগুলোর বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

আমাদের মূল মূল্যবোধ: F.A.I.T.H.

যে মূলনীতিগুলো আমাদেরকে গাইড করে

F

Fidelity

আমরা দ্বীনী বিষয়ে অথেন্টিক তথ্য এবং প্রযুক্তিগত দক্ষতা—উভয় ক্ষেত্রেই উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামে ইতকান অর্থ হলো নিপুণতা ও গুণমানের সাথে কাজ সম্পাদন করা—এই নীতিটিই আমরা আমাদের প্রতিটি লাইনের কোড লিখার ক্ষেত্রে অনুসরণ করি।

A

Authenticity

আমরাদের শিকড় কুরআন-সুন্নাহর মাঝে প্রথিত। আমাদের কাজের মাধ্যমগুলো আধুনিক হলেও ভিত্তি চিরন্তন। যা নিশ্চিত করে যে প্রতিটি ফিচার ও কন্টেন্ট শরীয়াহ-সম্মত এবং আলেমদের দ্বারা সম্পাদিত।

I

Innovation

প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে আমরা মুসলিমদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার করি। টেকনোলোজির ট্রেন্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা একটি সাবলীল ও বিশ্বমানের এক্সপেরিয়েন্স দিতে সদা সচেষ্ট।

T

Trust

আমরা ব্যবহারকারীর ডেটা ও অ্যাপের মাঝে থাকা কন্টেন্টকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করি। উচ্চ নিরাপত্তা, গোপনীয়তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। যেন মুসলিম উম্মাহ সর্বদা আমাদের উপর আস্থা রাখতে পারে।

H

Humility

প্রযুক্তি আমাদের মাধ্যম, তবে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা বিনম্র চিত্তে আমাদের ইউজারদের মতামত ও পরামর্শ গ্রহন করি এবং উম্মাহকে আরও উত্তমভাবে সেবা প্রদানের জন্য নিরন্তর উন্নয়নে সচেষ্ট থাকি।

আমাদের ক্রমবর্ধমান কমুনিটিতে যোগ দিন

লক্ষ লক্ষ মুসলমানদের অংশ হউন। যারা দৈনন্দিন জীবনে ইসলাম পালন করার ক্ষেত্রে মুসলিমস ডে-কে তাদের বিশ্বস্ত সহযোগী হিসেবে বেছে নিয়েছেন।