কেমন হয় যদি আর এক ওয়াক্ত নামাজও আপনি মিস না করেন?

Muslims Day App
6.6M+

ডাউনলোড

4.7

রেটিং

11

বছরের বিশ্বাস

নামাজ রোজার সময়, কুরআন, দরূদ রিমাইন্ডার, দোয়া এবং কিবলা। সবকিছুই এক ইসলামিক অ্যাপে।

Quote

"মুসলিমস ডে একটি পারফেক্ট অ্যাপ! একজন প্রকৃত মুসলিমের দিন হলো ঈমান, শৃঙ্খলা আর প্রশান্তির এক অপূর্ব মেলবন্ধন। ভোরের ফজরের নামাজ দিয়ে দিন শুরু হয়, যা হৃদয়কে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। তারপর সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে সংযোগ বজায় থাকে, যা জীবনে একটা সুন্দর ছন্দ ও শৃঙ্খলা এনে দেয়। কোরআন তেলাওয়াত আর দোয়া আত্মাকে শক্তিশালী করে, মনে প্রশান্তি ছড়িয়ে দেয়। আর রাতের এশার নামাজ দিয়ে পুরো দিনটা শেষ হয় এক বরকতময় পরিসমাপ্তিতে—প্রতিটা মুহূর্ত যেন উদ্দেশ্যে ভরপুর থাকে। মুসলিমস ডে অ্যাপ এই পুরো দিনটাকে সঠিকভাবে পরিচালনা করতে দারুণ সহায়ক।"

মোহাম্মদ মোহিন

গুগল প্লে স্টোরের রিভিউ

Quote

"আমার মতে রমজান মাসের জন্য সেরা অ্যাপ। প্রতি রমজানে আমি এটা ব্যবহার করি। এত সুন্দর একটা অ্যাপ বানানোর জন্য আপনাদের ধন্যবাদ। সবাইকে রমজান মুবারক।"

মোহাম্মদ ইব্রাহিম

গুগল প্লে স্টোরের রিভিউ

Quran App Interface

“আমাকে ডাকো; আমি তোমার ডাকে সাড়া দেব।” — সূরা মুমিন, আয়াত ৬০

কুরআন, অনুবাদ, তাফসীর এবং অডিও

সহজ আয়াত ও সূরা নেভিগেশন

বিভিন্ন তেলাওয়াত এবং ক্বারীদের জন্য বিকল্প

বুকমার্ক অপশন

Duas App Interface

দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া

দৈনন্দিন জীবন এবং বিশেষ মুহূর্তের জন্য দোয়া

বিশুদ্ধ ইসলামিক সূত্র থেকে সংগৃহিত

কাস্টম দোয়া লিস্ট বানানোর সুযোগ

স্পষ্ট অর্থ সহ আরবি টেক্সট

মুসলিমস ডে : আপনার 'একের ভিতর সব' ইসলামিক ডিজিটাল হাব

মুসলিমস ডে আপনাকে দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে সাহায্য করছে

নামাজের অ্যালার্ম

আপনার অবস্থানের উপর ভিত্তি করে সঠিক সময়ে নামাজের অ্যালার্ম বাজবে। ইনশাআল্লাহ, আপনি এক ওয়াক্ত নামাজও আর মিস করবেন না!

নামাজের অ্যালার্ম

কিবলা কম্পাস

মুসলিমস ডে অ্যাপে রয়েছে একটি নির্ভরযোগ্য কিবলা কম্পাস। যেখানেই থাকুন, মুসলিমস ডে থেকে ক্বিবলা নির্ণয় করে নামাজ আদায় করতে পারবেন।

কিবলা কম্পাস

তাসবিহ

নিয়মিত তাসবীহ-তাহলীলের জন্য ব্যবহার করতে পারেন মুসলিমস ডে অ্যাপের ডিজিটাল তসবী!

তাসবিহ

নিকটবর্তী মসজিদ

আপনার কাছাকাছি মসজিদ খুঁজে পেতে সহযোগিতা করবে মুসলিমস ডে অ্যাপ!

নিকটবর্তী মসজিদ

মুসলিমস ডে : আপনার 'একের ভিতর সব' ইসলামিক ডিজিটাল হাব

মুসলিমস ডে অ্যাপটি অনেকেই পছন্দ করে

মুসলিমস ডে অ্যাপের সাথে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের ব্যবহারকারীরা কী বলছেন দেখুন

Quote

"অসাধারণ ডিজাইন, গুরুত্বপূর্ণ ফিচার এবং হোমপেজে খুব দরকারী তথ্য দিয়ে পূর্ণ। একটি নিখুঁত অ্যাপ। ভালো কাজ করেছে।"

মোহাম্মদ ফাহিম হোসেন

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

Quote

"অত্যন্ত সহায়ক এবং খুব কার্যকর। অ্যাপটি ব্যবহার করা খুব সহজ। আপনার জানা প্রয়োজন এমন প্রায় সবকিছুই এতে আছে। সত্যিই এই অ্যাপটি পছন্দ হয়েছে"

ফাতেমা জাহান

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

Quote

"আমি সাধারণত তখনই রিভিউ লিখি যখন কোনো অ্যাপ খুব খারাপ পারফর্ম করে। অ্যাপের সমস্যাগুলি দেখিয়ে দেয়ার জন্য। অ্যাপ ভাল হওয়া সত্ত্বেও রিভিউ দিয়েছি এরকমটা ঠিক মনে করতে পারি না। তবে, আমি দীর্ঘ সময় ধরে 'মুসলিমস ডে' অ্যাপটি ব্যবহার করছি এবং আমি এর প্রতিটি অংশ ভালোবাসি। প্রতিটি আপডেটের সাথে, তারা নতুন নতুন ফিচার নিয়ে আসে এবং অ্যাপটিকে আরও ভাল করে তোলে। আমি সত্যিই ইমপ্রেসড! ডেভেলপাররা চমৎকার কাজ করছেন। আল্লাহ আপনাদের কাজের জন্য উত্তম প্রতিদান দিন। জাজাকাল্লাহু খাইরান।"

ইশতাক আহমেদ চৌধুরী

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

Quote

"নামাজ এবং রমজানের জন্য অত্যন্ত দরকারী অ্যাপ! এই অ্যাপটি নামাজের সময়, নিষিদ্ধ সময় এবং ইফতার এবং সেহরির শুরু এবং শেষ সময় ট্র্যাক রাখার জন্য অত্যন্ত সহায়ক। ইনস্টল করার পরে, আপনাকে কেবল আপনার লোকেশন সেট করতে হবে এবং এটি অটোমেটিক আপনার লোকেশনের উপর ভিত্তি করে সঠিক সময় দেখাবে। এটি একটি দুর্দান্ত টুল যা নিশ্চিত করে যে আপনি রমজানে রোজা এবং নামাজের জন্য কোনো গুরুত্বপূর্ণ আমল মিস করবেন না। সব রোজাদারদের জন্য হাইলি রিকমেন্ডেড!"

মরিয়ম জান্নাত

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

Quote

"খুবই তথ্যবহুল এবং সুন্দর অ্যাপ। আল্লাহ এই অ্যাপের সকল সদস্যকে বরকত দিন, যারা বিশ্বে ইসলাম প্রচারের জন্য তাদের সেরা প্রচেষ্টা করছেন। জাজাকাল্লাহ খাইর ভাইয়েরা।"

মোয়াজ্জিন আলী

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

Quote

"সত্যিই অ্যাপটিকে ভালোবাসি, বিশেষ করে জুমার মতো বিশেষ সময়ে বা অন্য সময়ে যা তারা নোটিফিকেশন আকারে শেয়ার করে। এর মাধ্যমে তারা আমাকে আমার দায়িত্ব মনে করিয়ে দেয়। ধন্যবাদ। আশা করি ডেভেলপাররা আরও কাজ করে যাবেন এটিকে আরো উন্নত করার জন্য।"

আক্তার নিশা

মুসলিমস ডে অ্যাপ ব্যবহারকারী

মুসলিমস ডে : আপনার 'একের ভিতর সব' ইসলামিক ডিজিটাল হাব

আপনি যা কিছু জানতে চান

নামাজের সময় ক্যালকুলেশন, প্রিমিয়াম সুবিধা এবং আমাদের হালাল ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতি সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন।

মুসলিমস ডে অ্যাপ কি বিনামূল্যে ব্যবহার করা যায়?
হ্যাঁ! মুসলিমস ডে-র মূল ফিচারগুলো—যেমন সঠিক নামাজের সময়, রমজান ক্যালেন্ডার, দোয়া এবং কোরআন—সবার জন্য সম্পূর্ণ ফ্রি। আমরা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর জন্য প্রয়োজনীয় ইসলামিক টুলগুলো সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ফুল-টাইম ডেভেলপার টিম এবং ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার এই মিশনকে সাপোর্ট করার জন্য আমরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনও অফার করি। যারা বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা এবং এক্সক্লুসিভ ফিচার উপভোগ করতে চান তারা চাইলে সাবস্ক্রিপশন কিনতে পারেন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আপগ্রেড করার সুবিধাগুলি কী?
প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেছে নেওয়ার মাধ্যমে আপনি শুধু ফিচার আনলক করছেন না—আপনি আমাদের বৈশ্বিক দাওয়াহ মিশনের একজন অংশীদার হয়ে উঠছেন। প্রিমিয়াম ইউজাররা সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পান এবং বিশেষ কিছু ফিচারের অ্যাক্সেস পান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার অবদান আমাদের অ্যাপের ডেভেলপমেন্ট চালিয়ে নিতে সাহায্য করে। যা লাখো ইউজার সারা বছরব্যাপী দ্বীন পালন করতে ব্যবহার করে।
অ্যাপটি কুরআনের জন্য বাংলা বা ইংরেজি উচ্চারণ কেন প্রদান করে না?
পবিত্র কুরআনের অর্থ বিকৃত রোধে আমরা কেবল মূল আরবি টেক্সট ও এর সাথে এর অনুবাদ প্রদান করি। আরবির ইংরেজি/বাংলা উচ্চারণে প্রায়ই বড় ধরনের অর্থের বিকৃত ঘটায়। যা আয়াতের অর্থই পাল্টে দিতে পারে। তাই আমরা বাংলা উচ্চারণ আমাদের অ্যাপে দিতে পারি না। আমরা আমাদের ইউজারদেরকে তাজবিদ সহ কুরআন শিখতে উৎসাহিত করি। শুদ্ধ করে কুরআন পড়তে পারা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য।
নামাজের অ্যালার্মে আযান টোন নাই কেন?
মুসলিমস ডে অ্যাপে নামাজের সময় হলে রিমাইন্ডার দেয়ার অপশন আছে। কিন্তু রিমাইন্ডার হিসাবে আযান প্লে করার অপশন দেয়া হয় নি। কারণ আযান ইসলামের একটি শীয়ার বা নিদর্শন। এর নির্দিষ্ট ব্যবহারবিধি ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট ভাবে বর্ণিত আছে। অ্যালার্ম টোন হিসাবে আযান প্লে হলে দেখা যায় মানুষ পুরো আযান না শুনেই প্রথম ২-১ শব্দ শুনেই ব্যস্ত হয়ে পড়েন বন্ধ করার জন্য। ক্লাসে, মিটিংয়ে বা ওয়াশরুমে আযান প্লে হলে বিষয়টা কেমন হবে? এসকল কারণে আলেমগণ আযানের এরকম যথেচ্ছ ব্যবহার নিষেধ করেন। এসকল অসতর্ক কাজের দ্বারা আযানের প্রতি বেয়াদবি প্রকাশ পায়। তাই মুসলিমস ডে অ্যাপে সচেতন ভাবেই আযান অ্যালার্ম টোন রাখা হয় নি।
মাহফিল ফিড কি অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের চেয়ে ভালো?
মাহফিল ফিড হলো হালাল ইন্টারনেট ইকোসিস্টেমের জন্য আমাদের একটি ভিশন। সাধারণ ভিডিও প্ল্যাটফর্মে, ইসলামিক বিষয়বস্তু প্রায়শই অনুপযুক্ত বিজ্ঞাপন বা হারাম কন্টেন্টের রিকমেন্ডেশন দ্বারা বেষ্টিত থাকে। সেদিক থেকে মাহফিল একটি হালাল ভিডিও স্ট্রিমিং অল্টারনেটিভ। যেখানে আপনি কোনো হারাম কন্টেন্ট দেখা ছাড়াই কুরআন তেলাওয়াত এবং ইসলামিক আলোচনা দেখতে পারেন। যা আপনার স্ক্রিন টাইমকে একটি ইবাদাতে পরিণত করতে পারে।
অ্যাপটি ইশার সময় ফজর (সুবহে সাদিক) পর্যন্ত কেন দেখায়?
চারটি প্রসিদ্ধ মাযহাব (হানাফি, শাফেয়ী, মালিকি এবং হাম্বলি) অনুসারে ইশার নামাজের সময় সুবহে সাদিক (ফজর) পর্যন্ত থাকে। বিনা ওজরে মধ্যরাতের পরে ইশার নামাজ পড়া মাকরুহ। কিন্তু ফজরের শুরুর আগে করা যেকোনো ইশা নামাজকে কাজা এর পরিবর্তে আদা (সময় মত) হিসাবে গণ্য বলা হয়।